বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক ও সমাজসেবী ‘গোলাম মোস্তফা মন্টু’ ১৯৫১ সালের ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের নম্পট মোল্লাটোলা গ্রামে সম্ভ্রান্ত পরিবারে নানা চাঁন্দ মন্ডলের বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুল অহাব বিশ্বাস একজন চাকরীজীবী ও মাতা হামিদা বেগম গৃহিণী। ৫ ভাই-বোনের মধ্যে গোলাম মোস্তফা মন্টু সবার বড়। জীবন সঙ্গিনী শাহনাজ বেগম গৃহিণী ও তাঁর একমাত্র কন্যা সুলতানা রিজিয়া তুহিন। সদর উপজেলার পাঁকা নারায়নপুর গ্রামে পৈত্রিক বাড়ি। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ শহরের চরজোতপ্রতাপ মসজিদপাড়া গ্রামের ১৯৫৮ সাল থেকে স্থায়ীভাবে বসবাস করছেন।
পিতার চাকরির কারণে দিনাজপুর, ঠাকুরগাঁও, পাবনা, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ লেখাপড়া করেছেন। ১৯৬৬ সালে আর.এম. একাডেমি, পাবনা থেকে এসএসসি, সিরাজগঞ্জ আই আই কলেজ থেকে এইচএসসি ও নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে বি.এ পাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
মোঃ গোলাম মোস্তফা মন্টু চাঁপাইনবাবগঞ্জ কালেক্টোরেট চত্ত্বরে অবস্থিত গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৪-০৭-১৯৯৩ সাল থেকে ৩০-০৬-২০১১ পর্যন্ত প্রায় ১৮ বছর চাকরির পর অবসর গ্রহণ করেন।
মোঃ গোলাম মোস্তফা মন্টু ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত ৫ টার্ম ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩ টার্ম এবং বর্তমানে ২০২৪ ২০২৬ সালে ও সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউনক্লাব) এর কোষাধ্যক্ষ হিসেবে ১৮-০৫-২০১২ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার, রেডক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের আজীবন সদস্য ও নির্বাহী সমিতির সদস্য ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থিত নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাই স্কুল হিসেবে সুপরিচিত) ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও গত ০৭-১২-২০১৩ থেকে ০৬-০৩-২০২০ সাল পর্যন্ত বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মাসুদ-উল-হক ইনস্টিটিউট এর ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে ও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হিসিবে কর্মরত। জেলার বিভিন্ন সেবামূলক কাজের সাথে তিনি জড়িত।
গুণীজন হিসেবে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি থেকে তিনি সংবর্ধিত হয়েছেন। {অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}