‘প্রফেসর ড. আশরাফ আলী’ একজন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সমাজসেবী। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) এর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন (১৯৯৪-৯৫) এবং আইন ও শরিয়াহ অনুষদের ডীন (১৯৯৫) হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন মেয়াদে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৪-৯৫ মেয়াদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তাঁর বিভিন্ন গবেষণা প্রবন্ধ রয়েছে, যেগুলো বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
ড. আশরাফ আলী ও আহসান আলী দুই সহদোর ভাইয়ের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুরে রশিকনগর মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। সেখানে তাঁরা ১০ কাঠা জমিদান করেছেন। রাধাকান্তপুর নূরানী মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ড. আশরাফ আলী (কাটু)। ২০০২ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিকটে একটি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা-সভাপতির দায়িত্ব পালন করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি (৩ টার্ম), জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-সভাপতি, জিয়া পরিষদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি, ছত্রাজিতপুর এতিমখানার সভাপতি, রাধাকান্তপুর-রশিকনগর-বোহালাবাড়ি জুম্মা মসজিদের সভাপতিসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।
দানশীল ও ধার্মিক মানুষ হিসেবে এলাকায় তিনি সুপরিচিত। ১৯৪৪ সালের ১ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব শহিদুল্লাহ বিশ্বাস এবং মাতা নৌবাস বেগম। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি পিতা-মাতার কনিষ্ঠ সন্তান। তাঁর স্ত্রীর নাম নাফিয়া বিলকিস। {অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}