বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবী ‘আলহাজ্ব হানিফ মিঞা’ তৎকালীন ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলার নারায়ণপুর গ্রামে ১৯০৪ সালে (আনুমানিক) জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আকবর আলী মিঞা এবং মাতা মরীয়ম বেগম। ৪ ছেলে ও ২ মেয়ের জনক হানিফ মিঞার স্ত্রী হলেন মিন্নাতুন নেসা।
তাঁর বাবা আকবর আলীর মৃত্যুর পর, ১৯১০ সালের দিকে তৎকালীন মালদহ (চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের কিছু অংশ) জেলায় চলে আসেন তাঁর মা মরিয়ম বেগম। হানিফ মিঞা পিতা-মাতার একমাত্র সন্তান ছিলেন। ১৯৩০ সালে তিনি স্বর্ণ ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৪৭ দেশ-বিভাগ পরবর্তী সময়ে তৎকালীন কাঁসারী পট্টি, বর্তমান কালীতলা মহল্লায় পরিবারসহ চলে আসেন এবং সেখানেই স্থায়ীভাবে পরিবারসহ বসবাস শুরু করেন।
যতদূর জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ শহরকেন্দ্রিক স্বর্ণ ব্যবসার আদি ইতিহাসটি তাঁদের হাত ধরেই। ধার্মিক ও সমাজসেবী হিসেবে তাঁর সুনাম রয়েছে। {অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}